খুঁজুন
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র, ১৪৩২

মহান স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত 

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
মহান স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত 

শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় রাজধানীর রমনাপার্কের উষাচত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

২৫ মার্চ কালো রাতে শহিদ হওয়া সকল নাগরিকের জন্য দোয়া পরিচালনার মাধ্যমে উম্মুক্ত আলোচনা শুরু হয়।

আলোচনা সভায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায বলেন, আমরা বিএনপি, জামাত, ইসলামি আন্দোলন, জাতীয় পার্টি যে- যেই দল করিনা কেন সবার আগে বাংলাদেশকে ভালোবাসাতে হবে। দেশের প্রতিটি জনগণ কে দেশপ্রেমিক হতে হবে। দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমস্যা, যেখানে বিভিন্ন শাসনামলে মুক্তিযুদ্ধের মূল চেতনা ও প্রধান নেতাদের অবদান খণ্ডিত বা পরিবর্তনের অভিযোগ রয়েছে। স্বাধীনতার ঘোষণায় শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে পাল্টাপাল্টি বয়ান তৈরির মাধ্যমে ইতিহাস বিকৃত করা হয়েছে। আমরা আর বিকৃত ইতিহাস দেখতে চাইনা, আমরা চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। বিশেষ করে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ঘটনাবলীর প্রামাণ্য নথিপত্র সংরক্ষণের করে সঠিক ইতিহাস গেজেট ভুক্ত করা হওক।

এসময় আরও বক্তব্য রাখেন, শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, প্রভাষক মু.শাহজাহান শাজু, সমন্বয়ক সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, মোঃ হারুন আর রশিদ খান, শেখ আহম্মেদ রাজু, মোঃ মিজান উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহ পরান সায়েম, মোঃ মোসলেম আলী, মোঃ শাকিল মিয়া, তারেক রহমান শাওন, খান রায়হান, লায়জু আরেফিন, মোঃ হাসিবুর রহমান, ফাতেমা খাতুন রুনা, আল ফারুক প্রমূখ।

এসময় বক্তাগণ, ছাত্র এবং যুবসমাজকে দেশের প্রকৃত ইতিহাস শিক্ষা ও ঐতিহ্যের ধারণ করার আহবান জানান।

 

টিএনজে/এএইচ 

মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য-সংস্কৃতি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাহেব মাহমুদ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
   
মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য-সংস্কৃতি আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাউতলী এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “আমাদের স্বাধীনতা ও সংস্কৃতি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ ২০২৬) বাদ মাগরিবে স্থানীয় স্বপ্নতরী হলরুমে এ আয়োজন করা হয়।

বিজয় সাহিত্য সংস্কৃতি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ ইসমাইল ভূইয়া। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিককর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা করতে সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে দেশপ্রেম ও সংস্কৃতির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

টিএনজে/এএইচ 

থানায় ঢুকে ওসিসহ ৭ পুলিশকে পেটালেন জামায়াতের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
   
থানায় ঢুকে ওসিসহ ৭ পুলিশকে পেটালেন জামায়াতের নেতাকর্মীরা

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুব জামায়াতের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এতে থানার ওসি সরোয়ার আলম খানসহ অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামে এক যুব জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে।

ওসি সরোয়ারে আলম খান জানান, পলাশবাড়ী উপজেলা শহরের কালিবাড়ী হাটের সরকারি বরাদ্দের একটি দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই বিষয়টি নিয়ে যুব জামায়াতের নেতা মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্রসহ থানায় আসেন। পলাশ তাৎক্ষণিকভাবে বিবাদমান ওই দোকানে তালা দিতে তাকে (ওসি) চাপ দেন। এতে তিনি (ওসি) আপত্তি জানান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাতে সন্তুষ্ট না হয়ে ওই নেতা ওসির সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পরেন। শেষ পর্যন্ত ওসি রাজি না হলে ওই নেতা ও তার সঙ্গে থাকা যুবকেরা ওসির ওপর চড়াও হন। এক পর্যায়ে তাকে (ওসি) মারপিট করেন। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। এতে তিনি সহ সাত পুলিশ সদস্য আহত হন।

আহতদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন, রাসেল, ছানোয়ারসহ ৭ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সোহাগ জানান, রাত ১০টার দিকে ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩-৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুব জামায়াতের নেতাকর্মীরা। তাদের দাবি, পুলিশই আগে তাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে তাদের ২ জন আহত হয়েছে।

যুব জামায়াতের নেতা পলাশ বলেন, পুলিশ আমাদের মারধর করে উল্টো আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযুক্তদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী বলেন, পুলিশ সদস্যদের ওপর মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টিএনজে/এএইচ 

মহান স্বাধীনতা দিবস আজ

টিএনজে প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
   
মহান স্বাধীনতা দিবস আজ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করবে তার ইতিহাসের সূর্যসন্তানদের। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মহান স্বাধীনতার যুদ্ধ। এরপর বহুল আরাধ্য স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকার জন্য বাঙালি জাতি দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম করে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে।

২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদাররা আক্রমণ করে নিরস্ত্র বাঙালিদের ওপর। ২৬ মার্চের প্রথম প্রহরেই প্রতিরোধ গড়ে তোলে বাঙালিরা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাঙালিরা। বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যসন্তানদের স্মরণের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সম্মিলিত প্রয়াসে শ্রদ্ধা জানাতে আসবে লাখো মানুষ। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে সেখানে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া, আজ সকাল ৯টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবারের কুচকাওয়াজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। জাতীয় প্যারেড গ্রাউন্ডের ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে সাধারণ দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের ব্যাগ না বহন করার অনুরোধ জানানো হয়েছে।

 

টিএনজে/এএইচ