গ্রাহকের টাকা আত্মসাৎ, কুরিয়ার সার্ভিসের ম্যানেজার তরিকুল ইসলাম গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদন
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ১২:৩৬ অপরাহ্ণ

হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ শাখা এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গ্রাহকদের প্রায় পৌনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার তরিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড পিনাক্যাল পাওয়ার লিঃ এর সামনে থেকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চুনারুঘাট থানা পু্লিশ জানায় তথ্য প্রযুক্তি সহায়তা আসামী পাকড়াও করা হয়। তাঁর বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাৎ অভিযোগে থানায় মামলা করে

এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড। এরপর আত্মগোপনে চলে যায় তরিকুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকের টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে আসামী তরিকুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দীঘা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। তিনি গত ২৭ মার্চ ২০২৪ তারিখেএ.জে.আর কুরিয়ার সার্ভিসে লিঃ শায়েস্তাগঞ্জ শাখায় অপারেশন ম্যানেজার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি কৌশলে গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত ক্যাশ অন ডেলিভারি (কন্ডিশন) বাবদ সংগৃহীত টাকা কোম্পানির মূল হিসাবে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। এভাবে তিনি মোট ৩ লক্ষ ৭৪ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করেন।

গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অফিসের হিসাব মেলানোর সময় বড় অঙ্কের ঘাটতি দেখা দিলে কর্তৃপক্ষের সন্দেহ হয়।পরবর্তীতে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায়, তরিকুল ইসলাম সুকৌশলে নগদ টাকা সরিয়ে নিচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি অস্বীকার করলেও প্রমাণের মুখে সত্যতা বেরিয়ে আসে। এ ঘটনায় এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে লিঃ এর ম্যানেজার প্রশাসন মোঃ মাইনুল ইসলাম বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

 

টিএনজে/এএইচ

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন