খুঁজুন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র, ১৪৩২

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে তাদের নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা সমাধানের জন্য আইসিসি একটি বিস্তৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক সংলাপে যুক্ত ছিল। এ সময় একাধিক দফায় ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।’

আইসিসি আরও জানিয়েছে, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো পর্যালোচনা করা হয়, অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন কমিশন করা হয় এবং কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাসহ বিস্তারিত নিরাপত্তা ও পরিচালন পরিকল্পনা শেয়ার করা হয়। টুর্নামেন্টের জন্য উন্নত ও ধাপে ধাপে বাড়ানো নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছিল, যা আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনাতেও পুনর্ব্যক্ত করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এই মূল্যায়নের ভিত্তিতে আইসিসি সিদ্ধান্তে পৌঁছেছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই বাস্তবতায় এবং বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে, প্রকাশিত সূচি পরিবর্তন করা সমীচীন নয় বলে আইসিসি সিদ্ধান্ত নেয়।’

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: মনিরা শারমিন

টিএনজে ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
   
শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: মনিরা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

শনিবার (১৪ মার্চ) বেলা সোয়া ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষমা চাইতে বলে এক পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে মনিরা শারমিন লিখেন, ‘এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন জামায়াতের রাজনৈতিক বিশ্লেষক শাহরিয়ার কবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে কয়জন নারী নেত্রী সরব ছিলেন, তিনি তাদের মধ্যে একজন। তখন আমরা আমাদের পাশে কাউকে পাই নাই। তার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা দল নেবে। শাহরিয়ার কবির শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন।’

তিনি আরও লিখেন, ‘সামান্তা আপুর অনেক কথার সঙ্গে আমি একমত না। কিন্তু উনাকে আততায়ী বলা, টাকায় বিক্রি হওয়া ও এজেন্ট বলার মতো নোংরা মন্তব্য করার জন্য শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত।’

 

টিএনজে/এএইচ 

জ্বালানি হাহাকারে দিশেহারা কুরিয়ার খাত: পচে যাচ্ছে পণ্য, গ্রাহকের ক্ষোভ আর মালিকের মাথায় হাত!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
   
জ্বালানি হাহাকারে দিশেহারা কুরিয়ার খাত: পচে যাচ্ছে পণ্য, গ্রাহকের ক্ষোভ আর মালিকের মাথায় হাত!

দেশে চলমান তীব্র জ্বালানি তেল সংকটের কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে কুরিয়ার ও লজিস্টিক সেবা খাত। ডিপো থেকে শুরু করে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত তেল না পাওয়ায় পণ্য পরিবহনের চাকা প্রায় থমকে গেছে। এর সরাসরি প্রভাবে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ই-কমার্স উদ্যোক্তা ও কুরিয়ার প্রতিষ্ঠানের মালিকরা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। 

পচছে গ্রাহকের পণ্য, বাড়ছে অসন্তোষ

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের কুরিয়ার অফিসগুলোতে বর্তমানে পার্সেলের পাহাড় জমেছে। বিশেষ করে পচনশীল পণ্য যেমন—ফলমূল, শাকসবজি ও দেশীয় খাবার সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে । অনলাইনে পণ্য বিক্রেতা অনেক ক্ষুদ্র উদ্যোক্তা অভিযোগ করেছেন, তাদের পাঠানো কয়েক হাজার টাকার পণ্য কুরিয়ার অফিসে আটকে পচে গেছে। গ্রাহকরা পণ্য হাতে না পেয়ে অর্ডার বাতিল করছেন, যার পুরো দায় ও লোকসান গিয়ে পড়ছে বিক্রেতার ওপর।

সেবা দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো

কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ ব্যবস্থার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন এবং তেলের রেশনিংয়ের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক গাড়িও রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না । অনেক সময় ফিলিং স্টেশনে ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করেও ২ থেকে ১০ লিটারের বেশি তেল পাওয়া যাচ্ছে না, যা দীর্ঘ দূরত্বের ভ্যানের জন্য একেবারেই অপর্যাপ্ত । অনেক ছোট ও মাঝারি কুরিয়ার প্রতিষ্ঠান তাদের বুকিং সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

কুরিয়ার সার্ভিস মালিকরা বলছেন, তারা উভয় সংকটে আছেন। তেলের জন্য পাম্পে ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড়িয়ে থাকলেও মিলছে না পর্যাপ্ত ডিজেল। তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় বা সংকটের কারণে ট্রাক ভাড়াও আকাশচুম্বী। আগের চুক্তিতে বুকিং নেওয়া পার্সেলগুলো এখন দ্বিগুণ খরচে পাঠাতে গিয়ে লোকসানের ভারে নুয়ে পড়েছেন মালিকরা। অনেক ছোট প্রতিষ্ঠান বাধ্য হয়ে বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে।

গ্রাহকদের ভোগান্তি তুঙ্গে

জরুরি নথিপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য—কিছুই সময়মতো পৌঁছাচ্ছে না। গ্রাহকরা অভিযোগ করছেন, যেখানে দুই দিনে পণ্য পৌঁছানোর কথা, সেখানে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো হদিস মিলছে না। কুরিয়ার অফিসগুলোর কাস্টমার কেয়ারে কল করে কোনো সদুত্তর পাচ্ছেন না ভুক্তভোগীরা, ফলে তৈরি হচ্ছে তীব্র ক্ষোভ।

সার্ভিস নয়, যেন এক অনিশ্চয়তার নাম

“গাড়ি ছাড়বে কি না জানি না, তেল পেলে খবর দেব”—কুরিয়ার অফিসগুলোতে গ্রাহকদের এখন এমন উত্তরই শুনতে হচ্ছে। জরুরি নথিপত্র, জীবন রক্ষাকারী ওষুধ কিংবা পরীক্ষার প্রবেশপত্র—কিছুই সময়মতো গন্তব্যে পৌঁছাচ্ছে না। গ্রাহক সেবা এখন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ; বাস্তবে এটি এক চরম ভোগান্তির নাম। অনেক গ্রাহক ক্ষোভ উগরে দিয়ে বলছেন, “কুরিয়ার সার্ভিস এখন পণ্য পৌঁছে দেওয়ার বদলে পণ্য নষ্ট করার ভাগাড়ে পরিণত হয়েছে।”

সাপ্লাই চেইন যখন মৃত্যুর মুখে

অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, কুরিয়ার সার্ভিস কেবল পণ্য টানে না, এটি দেশের অর্থনীতির মেরুদণ্ড বা ‘সাপ্লাই চেইন’। এই চেইন একবার ভেঙে পড়লে এর প্রভাব থেকে বের হতে বছরের পর বছর সময় লাগবে। দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করে পণ্যবাহী যানবাহনকে ‘জরুরি সেবা’ হিসেবে ঘোষণা না করলে এই খাত থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সরবরাহ ব্যবস্থায় ধস নামতে পারে। এতে শুধু লজিস্টিক খাত নয়, বরং পুরো দেশের ই-কমার্স এবং ক্ষুদ্র ব্যবসায়িক খাত দীর্ঘমেয়াদী সংকটে পড়বে । দ্রুত তেলের রেশনিং ব্যবস্থা শিথিল করে পণ্যবাহী যানবাহনকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

টিএনজে/এএইচ 

আড়ং থেকে কাপড় কিনে ক্ষোভে হাতে করেই নিয়ে গেলেন রুমিন ফারহানা

টিএনজে ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
   
আড়ং থেকে কাপড় কিনে ক্ষোভে হাতে করেই নিয়ে গেলেন রুমিন ফারহানা

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। হাতে করে কাপড় নিয়ে বাসায় ফেরার এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বিষয়টি নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ শনিবার (১৪ মার্চ) বিকালে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে দেওয়া ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে করে বেশ কয়েকটি কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে নামছেন। পোস্টে তিনি লিখেছেন, ‌‘আজ একজন সংসদ সদস্যের সঙ্গে যা হলো তা নিয়ে লিখতে বাধ্য হলাম। আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগেও বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আজ অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকো সম্মান দেখানো উচিত ছিল তাদের।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনবো। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাবো না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও তো থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একটা ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার ওপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর। আমি মনে করি,

গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। গ্রাহকের কষ্ট যেন অবহেলার বিষয় না হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ইফতারের পর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুমে যাই। মায়ের জন্য চারটি কাপড় কিনি। কাউন্টারে যাওয়ার পর সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে দিয়ে কোনও ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। কাউন্টার থেকে বলা হয়, কাপড় নেওয়ার ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে।’ তখন প্রশ্ন করি, কেন কাপড়ের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে? অদ্ভুত কথা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাপড়গুলো হাতে করে নিয়ে বাসায় আসি।’

তিনি আরও বলেন, ‘মায়ের জন্য ম্যাক্সি কাপড় কিনতেই আড়ংয়ে যেতে হয়েছিল। কারণ মায়ের যে ম্যাক্সির মাপ তা আড়ংয়ের সঙ্গে মিলে যায়। অন্য দোকানে মিল পাওয়া যায় না। সে কারণে আড়ংয়ে যাওয়া। না হলে জীবনেও আড়ংয়ে যেতাম না। আমি নিজের জন্য কোনোদিন আড়ং থেকে কাপড় কিনি নাই।’

এ বিষয়ে জানতে উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুমের টিঅ্যান্ডটি নম্বরে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।

 

টিএনজে/এএইচ