প্রাইভেসি পলিসি
The National Journal (thenationaljournal24.com) আপনার গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পেজে বলা হয়েছে আমাদের ওয়েবসাইট ব্যবহারের সময় কী তথ্য সংগ্রহ হতে পারে এবং তা কীভাবে ব্যবহার করা হয়।
আমরা কী তথ্য সংগ্রহ করি
- ওয়েবসাইট ভিজিটের সাধারণ তথ্য: আইপি অ্যাড্রেস, ব্রাউজার ও ডিভাইসের ধরন, ভিজিটের সময় ও দেখা পেজ।
- আপনি স্বেচ্ছায় আমাদের ইমেইলে বা যোগাযোগ মাধ্যমে যে তথ্য পাঠান (যেমন নাম, ইমেইল, বার্তা)।
সাধারণ পাঠকের কাছ থেকে আমরা নাম, ঠিকানা বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য জোর করে চাই না।
তথ্য কীভাবে ব্যবহার হয়
- ওয়েবসাইটের মান উন্নয়ন ও পাঠকের আগ্রহ বোঝা।
- নিরাপত্তা বজায় রাখা ও অপব্যবহার ঠেকানো।
- আপনার পাঠানো বার্তার উত্তর দেওয়া।
কুকিজ
ওয়েবসাইটের কিছু অংশ সঠিকভাবে চালাতে এবং ভিজিটর পরিসংখ্যান বুঝতে কুকিজ বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার হতে পারে। আপনি চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারেন; তবে তাতে সাইটের কিছু সুবিধা কাজ নাও করতে পারে।
তৃতীয় পক্ষের সেবা ও বিজ্ঞাপন
আমাদের সাইটে ফন্ট, আইকন, বিজ্ঞাপন, ভিডিও এমবেড (যেমন YouTube/Facebook) বা পরিসংখ্যান সেবার মতো তৃতীয় পক্ষের উপাদান থাকতে পারে। গুগলসহ তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সেবাদাতারা কুকি ব্যবহার করে আপনার আগের ভিজিটের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাতে পারে। গুগলের ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ করতে চাইলে https://adssettings.google.com এ যান।
এসব সেবাদাতা নিজেদের নীতি অনুযায়ী তথ্য সংগ্রহ করে; সেগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। বিজ্ঞাপনে ক্লিক করে অন্য সাইটে গেলে সেই সাইটের নীতি প্রযোজ্য হবে।
তথ্যের নিরাপত্তা
আপনার তথ্য সুরক্ষিত রাখতে আমরা যুক্তিসংগত ব্যবস্থা নিই। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়।
শিশুদের তথ্য
আমরা জেনেশুনে ১৩ বছরের কম বয়সীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
এই নীতির পরিবর্তন
প্রয়োজনে এই প্রাইভেসি পলিসি হালনাগাদ করা হতে পারে। পরিবর্তিত নীতি এই পেজে প্রকাশের পর থেকে কার্যকর হবে।
যোগাযোগ
প্রাইভেসি নিয়ে কোনো প্রশ্ন থাকলে "যোগাযোগ" পেজের মাধ্যমে আমাদের জানান।