সোমবার, ৯ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন• হাত বদলেই বাড়ছে চালের দাম• হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী• হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতা: রিজভী• আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব• শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর! যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী• সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি• গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির• সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর• নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স• গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন• হাত বদলেই বাড়ছে চালের দাম• হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী• হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতা: রিজভী• আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব• শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর! যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী• সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি• গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির• সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর• নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স•

সন্তান না হওয়ায় সাত বছরের সংসারে বিচ্ছেদ

সন্তান না হওয়ায় সাত বছরের সংসারে বিচ্ছেদ
বিজ্ঞাপন
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এক স্বামী। সংসার টিকিয়ে রাখতে সবার সামনে স্বামীর পা ধরে কান্নাকাটি করে আকুতি জানিয়েছেন স্ত্রী ইতি আক্তার (২৫)। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রণি খানের (৩০)। তালাকের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের সংসার।

শনিবার (৭ নভেম্বর) রাতে হিজলা থানা-সংলগ্ন একটি ফাঁকা দোকানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সালিশ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী আজগরও উপস্থিত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে ইতির সঙ্গে মেহেন্দীগঞ্জ উপজেলার বামনেরচর গ্রামের কাজল খানের ছেলে রণির সাত বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। রণি পেশায় তৈরি পোশাকশ্রমিক। বিয়ের পর থেকে তারা নরসিংদীর মাধবদী থানার চৌদ্দপাইকা এলাকায় বসবাস করতেন।

বিয়ের সাত বছরেও সন্তান না হওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ জন্য স্ত্রী ইতিকে দায়ী করে আসছিলেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে বিষয়টি নিয়ে হিজলা থানায় অভিযোগ করেন ইতি। পরে এসআই আলী আজগর দুই পক্ষকে নিয়ে কয়েক দফা আলোচনায় বসেন।

ইতির ভাই জুলহাস জানান, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাতে আবারও সালিশ বৈঠক হয়। সেখানে রণি তালাকের সিদ্ধান্ত জানালে ইতি স্বামীর পা ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানান। অনেক কান্নাকাটি করেও স্বামীর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
ইতি আক্তার বলেন, ‘চিকিৎসক কখনো তাকে সন্তান ধারণে অক্ষম বলে জানাননি। আমি স্বামীর পা ধরে অন্তত ছয় মাস সময় চেয়েছিলাম। কিন্তু তিনি রাজি হননি।’

সালিশ বৈঠকে এসআই আলী আজগরের ভূমিকা নিয়েও অভিযোগ করেছেন ইতি। তার দাবি, শুরু থেকেই ওই পুলিশ কর্মকর্তা স্বামীর পক্ষ নিয়েছেন। তার বক্তব্য না শুনেই স্বামীকে উদ্দেশ করে স্ত্রীকে ভবিষ্যতের কথা চিন্তা করে রাখবেন কি না, এমন প্রশ্ন করেন ওই কর্মকর্তা।

সালিশে উপস্থিত হিজলা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আল মামুন বলেন, দুই পক্ষকে বুঝিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে এসআই আলী আজগর অতিরিক্ত উৎসাহ দেখিয়ে তালাকের ব্যবস্থা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এসআই আলী আজগর। তিনি বলেন, ইতির অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়েছে। সংসার টিকিয়ে রাখতে দুই পক্ষকেই কাউন্সেলিং করা হয়েছিল।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
সারাদেশ বিভাগের খবর
বিভাগের সব খবর