লাইভে এসে তিনি অভিযোগ করেন, গুলশানে তার গাড়িতে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পরী জানান, ঘটনার পরপরই তিনি জরুরি সেবায় ফোন করেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য সাংবাদিকদের দিকেই আঙুল তোলেন তিনি।
জানা যায়, পরীমণির লাইভের পর ঘটনাস্থলে পুলিশ এসে অভিনেত্রীর গাড়িটি নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। কিন্তু অবাক করা বিষয় হলো, গাড়িটিতে ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্ন বা আঘাতের ন্যূনতম আলামত পাওয়া যায়নি। গাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দেখতে পান উপস্থিত সবাই।

ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশি প্রহরায় ঘটনাস্থল ছাড়েন অভিনেত্রী।
টিএনজে/এএইচ



















