বুধবার, ৪ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা• পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা• টিপটিপ করে জ্বলছে চুলা, কষ্ট হচ্ছে রান্না করতে• ৫৪ বছরে এইচএসসি পাস করে মজনু এখন সবার অনুপ্রেরণা• ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ• শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান ও সাংবাদিক রাজীব ঘোষ আটক• মনিরা মিঠু র অচেনা অতিথি• পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন• ফের ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম এখন ২০৬০• আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন-গোলাম পরওয়ারকে শাহে আলম• পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা• পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা• টিপটিপ করে জ্বলছে চুলা, কষ্ট হচ্ছে রান্না করতে• ৫৪ বছরে এইচএসসি পাস করে মজনু এখন সবার অনুপ্রেরণা• ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ• শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান ও সাংবাদিক রাজীব ঘোষ আটক• মনিরা মিঠু র অচেনা অতিথি• পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন• ফের ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম এখন ২০৬০• আতঙ্কিত হবেন না, ৭০০টির মধ্যে ৫টি অটোরিকশার নিবন্ধন পাবেন-গোলাম পরওয়ারকে শাহে আলম•

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিজ্ঞাপন
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাক্ষীর জন্য ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
বিজ্ঞাপন
২০২৪ সালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একই সঙ্গে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা ২৪ সালের ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
বিনোদন বিভাগের খবর
বিভাগের সব খবর