সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপরাধবিষয়ক সাংবাদিক রাজিব ঘোষকেও আটক করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রাইজিংবিডিকে জানিয়েছে, রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ডিবিসি নিউজ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
টিএনজে /জাসি