বিশেষ করে আবাসিক গ্রাহকদের রান্নার কাজে গ্যাসের স্বল্প চাপ ও সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সকাল থেকে রাজধানীর আজিমপুর, বাড্ডা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, ধানমন্ডি, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের খবর পাওয়া গেছে। যেসব এলাকায় আগে থেকেই গ্যাসের চাপ কম থাকতো সেখানে আরও বেশি সমস্যা চলছে।
যাত্রাবাড়ীর বাসিন্দা তাসফিয়া আক্তার বলেন, গ্যাস দিয়ে রান্না তো চলছিল। সকাল থেকে হঠাৎ করেই গ্যাস পাচ্ছি না। চুলা জ্বলে না, রান্না থেমে যায়। এভাবে চললে তো না খেয়ে থাকতে হবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে, আজ ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
টিএনজে /জাসি

















