সোমবার, ৯ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন• হাত বদলেই বাড়ছে চালের দাম• হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী• হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতা: রিজভী• আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব• শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর! যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী• সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি• গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির• সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর• নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স• গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন• হাত বদলেই বাড়ছে চালের দাম• হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী• হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতা: রিজভী• আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব• শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর! যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী• সাংবাদিকদেরকে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি• গভীর রাতে ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির• সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর• নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স•

চিত্রনায়িকা পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক

চিত্রনায়িকা পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক
বিজ্ঞাপন
আদালতে চিত্রনায়িকা পরীমনির খামচিকাণ্ডের পর অসুস্থ বোধ করায় টিটেনাস ভ্যাকসিন নিয়েছেন সাংবাদিক মো. সিয়াম হোসেন। রোববার (৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি টিকা ও প্রয়োজনীয় ওষুধ নেন।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরীমনির জামিনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তার হাতাহাতি ও হেনস্তার অভিযোগ ওঠে।

আহত সিয়াম হোসেন ‘আগামীর সময়’ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার। তিনি জানান, ঘটনার পর থেকেই তার শরীর কিছুটা খারাপ লাগছিল। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার মা বারবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেন। মায়ের পরামর্শে তিনি ঢাকা মেডিকেলে যান।

ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা টক’কে সিয়াম বলেন, ‘শরীরটা একটু খারাপ লাগছিল। যেদিন ঘটনা, সেদিন থেকেই আম্মু কল দিচ্ছিলেন। বেশি নিউজ হওয়ার কারণে আম্মু জানতে পেরেছেন। আম্মু বারবার বলছিলেন, টিকা নাও বা না নাও, গিয়ে চেকআপ করাও। হাসপাতালে আসার পর টিটেনাস ভ্যাকসিন ও কিছু ওষুধ দিয়েছে।

মায়ের পরামর্শে ভ্যাকসিন নিয়ে রোববার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ সাংবাদিক লেখেন, ‘আম্মুর জন্য আমার ভ্যাকসিন নিতেই হলো।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, লিফটে ওঠার সময় ভিড়ের মধ্যে উত্তেজিত হয়ে সামনে থাকা এক সাংবাদিকের শার্টের কলার ধরে তার গলা ও ঘাড়ে খামচি দেন পরীমনি। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরে জড়ান বলে অভিযোগ ওঠে।

ভিড়ের মধ্যে এক সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ তোলেন পরীমনি। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

এ ঘটনার প্রতিবাদে এবং পরীমনিকে বয়কটের দাবিতে চট্টগ্রামে একদল সাংবাদিক তার ছবিতে জুতা নিক্ষেপ করে কর্মসূচি পালন করেন।

এছাড়া ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেনসহ কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় সেদিন আহত কয়েকজন সাংবাদিক প্রাথমিক চিকিৎসাও নেন।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
বিনোদন বিভাগের খবর
বিভাগের সব খবর