পোশাকের ফটোশুটের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হয় আঞ্জুম আরা নিশির। ফটোশুট দিয়ে শুরু হলেও ধীরে ধীরে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। সেই আগ্রহ থেকেই নাটকে অভিনয় শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের অভিনয় দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় যুক্ত হয়েছেন অসংখ্য নাটকের সঙ্গে।
এ পর্যন্ত প্রায় চার শতাধিক সিঙ্গেল নাটকে অভিনয় করেছেন আঞ্জুম আরা নিশি। পাশাপাশি সাত থেকে আটটি বিজ্ঞাপনচিত্র এবং বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও কাজ করেছেন তিনি। প্রতিটি কাজেই নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
বর্তমানে টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে নিয়মিত কাজ করছেন নিশি। গল্প ও চরিত্রের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করাই তাঁর অন্যতম লক্ষ্য।
মিডিয়ায় নিজের দীর্ঘ পথচলায় অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করছেন আঞ্জুম আরা নিশি। আগামী দিনগুলোতেও ভালো গল্প ও মানসম্মত কাজের মধ্য দিয়ে দর্শকদের সামনে নিজেকে আরও নতুনভাবে তুলে ধরতে চান এই অভিনেত্রী।

টিএনজে /জাসি


















