শনিবার, ৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
তিশা–অথৈয়ের সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ• তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন• ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন• নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।• সবজি, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীলতা, স্বস্তি নেই মাছ-মাংসে• ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা• সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী• ক্ষমতার ভাগাভাগি নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মঞ্জু• তিশা–অথৈয়ের সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ• তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত মন্ত্রী• বিশ্বে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম• বাড্ডায় গণপরিবনে আগুন• ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন• নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।• সবজি, মুরগি ও ডিমের বাজারে স্থিতিশীলতা, স্বস্তি নেই মাছ-মাংসে• ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা• সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী• ক্ষমতার ভাগাভাগি নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মঞ্জু•

নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।

নেপালের পোকরায় ‘প্রেম শপথ’চলচ্চিত্রের গানের শুটিং চলছে ।
বিজ্ঞাপন
দেশীয় চলচ্চিত্রে নতুন সম্ভাবনা ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘প্রেম শপথ’। ইমদাদুল হক মিজানের পরিচালনায় নির্মিত এই সিনেমায় নবাগত নায়ক পার্থ খাঁনের বিপরীতে অভিনয় করছেন মডেল, অভিনেত্রী ও লেডি বাইকার মাহি। নতুন এই জুটিকে কেন্দ্র করে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে রোমান্টিক ফুল এ্যাকশান সিনেমা হলেও ভিন্নধর্মী এক গল্প । যা টান টান উত্তেজনায় রাখবে দর্শকদের । এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ সকল তারকারা - এরমধ্যে ,কাজী হায়াৎ- শিবা সানু,-ডন , ড্যানিরাজ, সুব্রত , আমির সিরাজী , মেহেদী , মারুফ আকীব , আন্না ভাবী , নাবিলা , সিলভিয়া সহ আরো অনেকে । গান গুলোতে কন্ঠ দিয়েছেন সব পুরনো জনপ্রিয় কন্ঠশিল্পিরা । এর মধ্যে রুনা লায়লা , মনির খান, আগুন ,শাকিলা জাফর , রাজিব সহ আরো অনেকে ।

সিনেমাটির নির্মাণ ও কারিগরি বিভাগেও রয়েছে দক্ষ কলাকুশলীদের সম্পৃক্ততা।
সিনেমাটির এ্যাকশান দৃশ্য গুলো পরিচালনা করেছেন আরমান , চুন্নু , মিটু , সুমন রেজা জুম্মন । চিত্রগ্রহণে নাসির উদ্দিন সানি, রূপসজ্জায় এমডি জামাল ,মালেক ফয়সাল এবং নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন সজীব মাহমুদ ও মাইকেল বাবু। প্রত্যেকের সৃজনশীল কাজের সমন্বয়ে চলচ্চিত্রটিকে নান্দনিকভাবে উপস্থাপনের প্রস্তুতি চলছে। সিনেমার বিষয়ে জানতে চাইলে ইমদাদুল হক মিজান জানান । ভিন্ন ধরণের গল্প নিয়েই কাজ করছি । সময় একটু বেশী লাগছে শেষ হতে , তবে ভালো কিছু দেয়ার চেষ্টা করছি । আশা করি দর্শকদের মন ভরবে । আমার ছবির নায়ক নায়িকা নতুন হলেও এদের আমি এমনভাবে সামনে ক্যামেরার নিয়ে আসছে এদের অভিনয় দেখার পর কেউ বুঝতেই পারবে না এরা যে নতুন । মনে হবে আর আগে একাধিক সিনেমায় কাজ করেছে । ঢালিউডে এই জুটির শক্ত একটা অবস্থান হবে এটা তার বিশ্বাস ।

ইমদাদুল হক মিজান আরো বলেন - প্রেম শপথ’ আমার স্বপ্ন, ভালোবাসা ও দীর্ঘদিনের সৃজনশীল প্রচেষ্টার একটি বিশেষ সৃষ্টি। চলচ্চিত্রটির গল্পে ভালোবাসা, আবেগ, প্রতিশ্রুতি, বিশ্বাস এবং মানবিক সম্পর্কের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। আমি সব সময় বিশ্বাস করি, একটি ভালো চলচ্চিত্র শুধু বিনোদন দেয় না, দর্শকের মনে গভীর অনুভূতি ও ভাবনার জন্ম দেয়। সেই ভাবনা থেকেই ‘প্রেম শপথ’ নির্মাণের পরিকল্পনা করেছি।
নবাগত চিত্রনায়িকা মাহির মধ্যে আমি কাজের প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও সম্ভাবনা দেখেছি। নতুন হিসেবে তাঁর শেখার আগ্রহ এবং নিজেকে মেলে ধরার প্রচেষ্টা প্রশংসনীয়। অন্যদিকে নায়ক পার্থ খাঁন ও তাঁর চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। দুজনের রসায়ন ও অভিনয়ের সমন্বয় চলচ্চিত্রটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমার বিশ্বাস।
বিজ্ঞাপন
নবাগত চিত্রনায়িকা মাহি বলেন, “চলচ্চিত্রে কাজ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। ‘প্রেম শপথ’-এর মতো একটি সুন্দর গল্পের সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই সিনেমায় কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।

ডিরেক্টর সহ পুরো টিম আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সহশিল্পী পার্থ খাঁনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। নেপালের পোকরার মনোরম লোকেশনে গানের চিত্রধারণ ছিল আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। আমি চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।
মাহি আর বলেন "একজন শিল্পীর প্রকৃত সার্থকতা দর্শকদের ভালোবাসা অর্জনের মধ্যেই।'প্রেম শপথ’ সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে আমার প্রত্যাশা"।
যেহেতু কয়েক মাস পরেই ঈদ তাই ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা প্রযোজনা সংস্থার ।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
বিনোদন বিভাগের খবর
বিভাগের সব খবর