ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন পড়াশোনা করেছিলেন অষ্টম শ্রেণি পর্যন্ত। পরবর্তীতে তিনি গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। স্বৈরশাসনবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন নিজে
১৯৮৭ সালের এই দিনে পল্টন এলাকার ‘জিরো পয়েন্ট’ অতিক্রম করছিল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের একটি মিছিল। আন্দোলন দমাতে পুলিশ তখন কাঁদানে গ্যাস ও এলোপাতাড়ি গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন নূর হোসেন। ওই একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাবুল নামের আরেকজন আন্দোলনকারী।
নূর হোসেনের এই আত্মত্যাগ সারা দেশের গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলনকে নতুন গতি দেয়। ঘটনার পর তীব্র আন্দোলনের মুখে ১৯৮৭ সালের ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এরশাদ। পরবর্তীতে ১৯৮৮ সালের ৩ মার্চ দলগুলোর বড় অংশের বয়কটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হলেও তা রাজনৈতিক বৈধতা পায়নি।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বিচারক সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি।
যে স্থানে নূর হোসেন বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মারক হিসেবে সেই স্থানটির নামকরণ করা হয়েছে ‘শহীদ নূর হোসেন চত্বর’।
টিএনজে /জাসি



















