মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে।রিসোর্টসূত্রে জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। যদিও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি আইনশৃঙ্খলা বাহিনী।এ ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর সঙ্গে হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দৌড়ে কোনোরকম প্রাণ বাঁচান হাসিব আল ইসলাম।
ভিডিওতে আরও দেখা গেছে, হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
টিএনজে/এএইচ



















