মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী• আশুলিয়ায় অবৈধ ডিটারজেন্ট পাউডার কারখানা: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন• সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার• ঢাবিতে ককটেল ফুটানোয় সাদিক কায়েম জড়িত থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি• গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায়• সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন• ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে• চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা• স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছাত্রশক্তির সভাপতি হাসিব, শেষ পর্যন্ত ধরা খেলেন জনতার হাতে!• হামের উপসর্গে বাড়ছে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৫ জনের• পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী• আশুলিয়ায় অবৈধ ডিটারজেন্ট পাউডার কারখানা: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন• সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার• ঢাবিতে ককটেল ফুটানোয় সাদিক কায়েম জড়িত থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি• গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায়• সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন• ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে• চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা• স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছাত্রশক্তির সভাপতি হাসিব, শেষ পর্যন্ত ধরা খেলেন জনতার হাতে!• হামের উপসর্গে বাড়ছে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৫ জনের•

ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন? জেনে নিন ৭ ধরনের অ্যাকাউন্ট সম্পর্কে

ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন? জেনে নিন ৭ ধরনের অ্যাকাউন্ট সম্পর্কে
বিজ্ঞাপন
মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন, সঞ্চয় কিংবা ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হলো ব্যাংক। তবে প্রয়োজন ও পেশাভেদে ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। কেউ নিয়মিত সঞ্চয়ের জন্য অ্যাকাউন্ট খোলেন, কেউ ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন, আবার কেউ নির্দিষ্ট মেয়াদে টাকা জমা রেখে মুনাফা পেতে চান। শিক্ষার্থী, চাকরিজীবী ও প্রবাসীদের জন্যও রয়েছে বিশেষ অ্যাকাউন্টের ব্যবস্থা। প্রতিটি অ্যাকাউন্টের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা ও কিছু নিয়মকানুন। তাই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে কোনটি আপনার প্রয়োজনের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ, তা জানা জরুরি।

সঞ্চয়ী অ্যাকাউন্ট

সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা হয়, তাকে সঞ্চয়ী অ্যাকাউন্ট বলে। সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ব্যাংক অ্যাকাউন্টগুলোর একটি এটি। সঞ্চয়ের পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনেও এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করা যায়। এ অ্যাকাউন্টে জমা রাখা অর্থের ওপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা প্রদান করে।

আমানতকারী ইচ্ছামতো টাকা জমা দিতে পারলেও উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত কিছু নিয়ম ও সীমাবদ্ধতা থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট কোনো ন্যূনতম জমার পরিমাণ নির্ধারণ করা নেই। তবে ব্যাংকভেদে সাধারণত ৫০০ থেকে ৫ হাজার টাকা জমা দিয়ে এ অ্যাকাউন্ট খোলা যায়। স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষ এবং নিয়মিত সঞ্চয় করতে আগ্রহীদের জন্য এই অ্যাকাউন্ট বেশ উপযোগী।

চলতি অ্যাকাউন্ট

ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির জন্য চলতি অ্যাকাউন্ট বিশেষভাবে উপযোগী। যাদের প্রতিদিন একাধিকবার টাকা জমা, উত্তোলন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ পরিশোধ করতে হয়, তাদের জন্য এই অ্যাকাউন্ট সুবিধাজনক।

সহজভাবে বললে, চলতি অ্যাকাউন্ট হলো এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট, যার মাধ্যমে ঘন ঘন আর্থিক লেনদেন করা যায়। যেমন, কারও একটি মুঠোফোনের দোকান রয়েছে। প্রতিদিন তিনি ক্রেতাদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং পাইকারি বিক্রেতাদের পণ্য কেনার টাকা পরিশোধ করছেন। এ ধরনের নিয়মিত লেনদেনের জন্য চলতি অ্যাকাউন্ট ব্যবহার করা সুবিধাজনক।

সাধারণত এই অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দৈনিক সীমা থাকে না। তবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী কিছু শর্ত প্রযোজ্য হতে পারে। এ ধরনের অ্যাকাউন্টে সাধারণত কোনো সুদ বা মুনাফা দেওয়া হয় না।

স্থায়ী আমানত অ্যাকাউন্ট

স্থায়ী আমানত অ্যাকাউন্ট মূলত নির্দিষ্ট সময়ের জন্য এককালীন অর্থ জমা রাখার একটি পদ্ধতি। এ ব্যবস্থায় গ্রাহক একসঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখেন এবং নির্ধারিত মেয়াদ শেষে আসল টাকার সঙ্গে সুদ বা মুনাফা পান।

সাধারণত তিন মাস, ছয় মাস, এক বছর কিংবা আরও দীর্ঘ সময়ের জন্য এ অ্যাকাউন্ট খোলা যায়। মেয়াদ ও নির্ধারিত মুনাফার হারের ভিত্তিতে গ্রাহকের প্রাপ্য অর্থ হিসাব করা হয়। যাদের কাছে এককালীন বাড়তি অর্থ রয়েছে এবং যারা নির্দিষ্ট সময়ের জন্য তা জমা রাখতে চান, তাঁদের জন্য এই অ্যাকাউন্ট উপযোগী।

স্থায়ী আমানত অ্যাকাউন্টের অন্যতম সুবিধা হলো মেয়াদ শেষে আসল টাকার সঙ্গে নির্ধারিত সুদ বা মুনাফা পাওয়া যায়। এ ক্ষেত্রে শেয়ারবাজারের মতো বাজারের ওঠানামার সরাসরি প্রভাব নেই। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মেয়াদে টাকা জমা রাখার সুযোগ রয়েছে। অনেক ব্যাংক স্থায়ী আমানতের বিপরীতে ঋণ দেওয়ার সুবিধাও দেয়। কোনো কোনো ব্যাংকে জমার অর্থের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। অবসর-পরবর্তী জীবন, সন্তানের উচ্চশিক্ষা কিংবা বড় কোনো প্রকল্পের জন্য অর্থ সঞ্চয় করতেও এ অ্যাকাউন্ট সহায়তা করে।

মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট

মাসিক সঞ্চয় প্রকল্প হলো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে কিস্তি হিসেবে জমা রাখার একটি ব্যবস্থা। সাধারণত দীর্ঘমেয়াদি সঞ্চয়ের উদ্দেশ্যে এ ধরনের অ্যাকাউন্ট খোলা হয়। এ ব্যবস্থায় গ্রাহক প্রতি মাসে নির্ধারিত পরিমাণ টাকা জমা দেন। নির্দিষ্ট মেয়াদ শেষে জমাকৃত আসল টাকার সঙ্গে ব্যাংকের নির্ধারিত সুদ বা মুনাফা পাওয়া যায়।
বিজ্ঞাপন
যাদের একসঙ্গে বড় অঙ্কের টাকা জমা দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করতে চান, তাদের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর। ভবিষ্যতের বড় কোনো প্রয়োজন, সন্তানের শিক্ষা কিংবা পারিবারিক নিরাপত্তার জন্য অর্থ জমাতেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষার্থী অ্যাকাউন্ট

শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ব্যাংকগুলো বিশেষ ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। এ অ্যাকাউন্ট সাধারণত শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে। অনেক ব্যাংকে অল্প টাকা জমা দিয়েই শিক্ষার্থী অ্যাকাউন্ট খোলা যায়। কোনো কোনো ব্যাংকে ন্যূনতম জমার পরিমাণ খুবই কম রাখা হয়।

শিক্ষার্থী অ্যাকাউন্টের মাধ্যমে অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। পাশাপাশি তুলনামূলক কম খরচে অ্যাকাউন্ট পরিচালনা, টাকা উত্তোলনের কার্ড, মুঠোফোনে বার্তা এবং অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাও পাওয়া যায়। ভবিষ্যতে উচ্চশিক্ষা কিংবা অন্যান্য প্রয়োজনের জন্য অর্থ জমাতেও এ অ্যাকাউন্ট সহায়তা করে।

এ অ্যাকাউন্ট খুলতে সাধারণত শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র অথবা প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকের পাসপোর্ট আকারের ছবি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মনোনীত ব্যক্তির প্রয়োজনীয় তথ্য দিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ব্যাংকের যাচাই-বাছাই শেষে সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে অ্যাকাউন্ট খোলা সম্ভব। তবে ব্যাংকভেদে সময় ও প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে।

স্যালারি অ্যাকাউন্ট

চাকরিজীবীদের বেতন জমা দেওয়ার জন্য ব্যাংকে যে বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়, তাকে বেতন অ্যাকাউন্ট বলা হয়। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি ও করপোরেট কার্যালয় তাদের কর্মীদের বেতন প্রদানের সুবিধার্থে এ ধরনের অ্যাকাউন্ট খুলে দেয়। এ অ্যাকাউন্টের মাধ্যমে কর্মীরা সরাসরি ব্যাংকে বেতন গ্রহণ করতে পারেন।

অনেক ব্যাংক বেতন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সময় ন্যূনতম টাকা জমা দেওয়ার প্রয়োজন হয় না। অনেক ব্যাংক বিনা মূল্যে চেক বই ও টাকা উত্তোলনের কার্ড দেয়। পাশাপাশি অনলাইন ব্যাংকিং ও মুঠোফোনের মাধ্যমে ব্যাংকিং সেবার সুবিধা পাওয়া যায়। দেশব্যাপী টাকা উত্তোলন ও জমার ক্ষেত্রেও বিশেষ ছাড় থাকতে পারে। কিছু ব্যাংক বেতন অ্যাকাউন্টের গ্রাহকদের ব্যক্তিগত ঋণ, অতিরিক্ত ঋণসুবিধা এবং ঋণপত্র গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়। তবে এসব সুবিধা ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ওপর নির্ভর করে।

প্রবাসী বাংলাদেশিদের অ্যাকাউন্ট

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ব্যাংকগুলো বিশেষ ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়ে থাকে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা, সঞ্চয় করা এবং বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনা করতে পারেন। প্রবাসীদের জন্য সঞ্চয়ী অ্যাকাউন্ট, চলতি অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানত অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। ব্যাংক ও অ্যাকাউন্টের ধরন অনুযায়ী দেশীয় বা বৈদেশিক মুদ্রায় অর্থ জমা রাখার ব্যবস্থাও থাকতে পারে।

প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে অবস্থান করেও দেশে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। বৈদেশিক মুদ্রা অথবা স্থানীয় মুদ্রায় অর্থ জমা রাখা এবং ব্যাংকভেদে স্থায়ী আমানত ও সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের সুবিধাও রয়েছে। কিছু ব্যাংকে অনলাইনে আবেদন করে অ্যাকাউন্ট খোলার সুযোগ পাওয়া যায়। নির্দিষ্ট ধরনের প্রবাসী অ্যাকাউন্টের অর্থ ও মুনাফা বিদেশে ফেরত নেওয়ার সুবিধাও রয়েছে।

প্রবাসীদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট একটি বিশেষ ব্যবস্থা। এ অ্যাকাউন্টের মাধ্যমে নির্ধারিত নিয়ম ও শর্ত অনুসারে অর্থ দেশে ব্যবহার করা এবং বিদেশে ফেরত নেওয়া যায়। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা প্রযোজ্য হবে।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আশুলিয়ায় অবৈধ ডিটারজেন্ট পাউডার কারখানা: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
আশুলিয়ায় অবৈধ ডিটারজেন্ট পাউডার কারখানা: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার
ঢাবিতে ককটেল ফুটানোয় সাদিক কায়েম জড়িত থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি
ঢাবিতে ককটেল ফুটানোয় সাদিক কায়েম জড়িত থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায়
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১৮ কারখানায়
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে
চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা
চট্টগ্রামে পৃথক স্থানে সড়কে আগুন, পুলিশ আসার আগেই পালালো অবরোধকারীরা
স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছাত্রশক্তির সভাপতি হাসিব, শেষ পর্যন্ত ধরা খেলেন জনতার হাতে!
স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ছাত্রশক্তির সভাপতি হাসিব, শেষ পর্যন্ত ধরা খেলেন জনতার হাতে!
হামের উপসর্গে বাড়ছে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৫ জনের
হামের উপসর্গে বাড়ছে শিশু মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৫ জনের
সব খবর
লাইফস্টাইল বিভাগের খবর
বিভাগের সব খবর