স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বাজারের ভেতরে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বিএনপির কার্যালয় ও পাশের লাকড়ির দোকানটি পুড়ে যায়।
বারহাট্টা ফায়ার সার্ভিস কার্যালয় সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে কেউ কার্যালয়টিতে আগুন লাগিয়ে থাকতে পারে।

হঠাৎ গভীর রাতে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেলোয়ার হোসেন মাসুদ
টিএনজে /জাসি



















