সূত্র জানায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, মুফতি মো. রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি আলেম সমাজের একাংশের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিব পদ থেকে অপসারণ করে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
টিএনজে /জাসি



















