মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না, তা প্রমাণিত হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীরা সংখ্যায় কম হলেও রাজপথে সক্রিয় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ জন্য তাদের ধন্যবাদ জানান রাশেদ খাঁন। এ সময় গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদের সমালোচনা করে তিনি বলেন, জাতির দুঃসময়ে তাদের গোপনে থাকার প্রবণতা দেখা যায়, আর সুসময়ে বিপ্লবীর ভূমিকা নিতে দেখা যায়।পোস্টে আরও বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সারারাত রাজপথ পাহারা দিয়েছেন। মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতেও টহল দিয়েছেন তারা।

টিএনজে/এএইচ


















