জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ হামলার তথ্য জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।
বেলা ১১টা ৪৯ মিনিটে এক বার্তায় তিনি লিখেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি আজ ১২ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১০.৪০ মিনিটে একদল দুস্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।
এ ব্যাপারে জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানানোর কথাও বলেন তিনি।
জাগো নিউজকে তিনি আরও বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরে এক থেকে দেড়শ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে। বিস্তারিত আপনাদেরকে পরে জানাতে পারবো।
কাধিক ভিডিওতে দেখা যায়, বৈষম্য বিরোধী সাধারণ জনগণের ব্যানারে এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে থাকা ব্যানারে লেখা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ, জিএম কাদেরের গ্রেফতার চাই।
জানা গেছে, হামলার সময় জিএম কাদের বাসার ভেতরেই ছিলেন এবং এখনও তিনি সেখানে অবস্থান করছেন।
এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে অতিরিক্ত পুলিশ।
জিএম কাদেরের বাসায় হামলার অভিযোগ
আরও খবর
ডা. মঈনুল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কীভাবে হলেন কোটিপতি?
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
[ছবি]
রাজধানীর যানজট নিরসনে নতুন উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ
[ছবি]
রাজধানীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে বাসিন্দারা
[ছবি]
রাজধানীতে নতুন পার্ক উদ্বোধন করলেন সিটি কর্পোরেশন
[ছবি]
রাজধানীর বায়ুর মান নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ







