রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী• মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত• মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী• মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত• মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার•

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
বিজ্ঞাপন
গত ১৭ বছরে একদল চুরি করে খেয়েছে দাবি করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল। এই ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে যশোরের ‘দুঃখ’ ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন। যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, ‘ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের জন্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় এলাকার কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা যাবে না। এ কারণে বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করা।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘ভবদহ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের জন্য বিশেষ সম্ভাবনাময়। বিশেষ করে এ অঞ্চলে রসুন উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভবদহের জমি যথাযথভাবে চাষাবাদের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন সম্ভব হবে। পরিকল্পিতভাবে এ অঞ্চলে রসুন উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকলে দ্রুততম সময়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
আওয়ামী লীগ নেতাকে সেদ্ধ ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তি সভাপতি বাকেরকে হত্যার হুমকি
কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তি সভাপতি বাকেরকে হত্যার হুমকি
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
দীর্ঘদিন পর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
মিরপুরে বসুমতি বাসে আগুন
মিরপুরে বসুমতি বাসে আগুন
বিভাগের সব খবর