রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী• মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত• মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী• মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত• মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার•

মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা

মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা
বিজ্ঞাপন
ঢাকায় আন্তর্জাতিক সংগীত আয়োজনের পর এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার কনসার্ট আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ। তবে শাকিরার বাংলাদেশ সফর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ।

আয়োজকের পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী বছরের এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো শিল্পী বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

বিশ্বসংগীতে শাকিরা সুপরিচিত নাম। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গানটির মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার ঢাকায় কনসার্ট আয়োজন করা গেলে দেশের সংগীতাঙ্গনে এটি বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। ফলে শাকিরার বাংলাদেশ সফরের বিষয়টি আপাতত পরিকল্পনার পর্যায়েই রয়েছে।

এদিকে শুক্রবার ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক নাঈম আশরাফ পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
বিনোদন বিভাগের খবর
বিভাগের সব খবর