ফোক ও আধুনিক রোমান্টিক আবহে নির্মিত এই গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। এতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। জমকালো দৃশ্যায়ন ও বর্ণিল উপস্থাপনায় ভিডিওটি সাজানো হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান।
পিতা হারানোর শোক কাটিয়ে এই গানের মাধ্যমেই নতুন করে কাজে ফিরেছেন সালমা। গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সালমা জানান, অত্যন্ত ভালোবাসা ও যত্ন নিয়ে কাজটি করা হয়েছে এবং এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী।

প্রকাশের পর গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে ‘রূপকুমারী’ ইতোমধ্যে আলোচনায় এসেছে।
টিএনজে /জাসি





















