সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ• যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ• পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান• এবার সালমার সঙ্গী পিয়াল হাসান• জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি• ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬• বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি• আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী• ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন• গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে বিএনপি সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: সেলিম এমপি• টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ• যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ• পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান• এবার সালমার সঙ্গী পিয়াল হাসান• জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি• ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬• বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি• আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী• ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন• গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে বিএনপি সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: সেলিম এমপি•

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে বিএনপি সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: সেলিম এমপি

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে বিএনপি সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: সেলিম এমপি
বিজ্ঞাপন
আগামী ১০ বছরেও দেশে সরকারের পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিম ভূঁইয়া।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ বছরও নেই। ১০ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম।’

তিনি বলেন, ‘এ দেশের লোক যেই ভোট যেভাবে আমাদেরকে দিছে, অনেক প্রত্যাশা নিয়ে দিছে। সুতরাং লোকেরা এখন জানেন, যা করার বিএনপি করবে।’

শিক্ষা প্রশাসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিষয়ে অভিযোগ থাকলে তা তাকে জানানোর আহ্বান জানান শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনও ফ্যাসিস্ট যদি এখনও বোর্ড অফিস (শিক্ষা বোর্ড) বা পরিচালকের অফিস অথবা শিক্ষাসংশ্লিষ্ট উইংসে থাকেন, ডকুমেন্টস আমার কাছে পাঠাবেন। আমি সেগুলো দেখবো। ১৭ বছর অনেক জুলুম-অত্যাচার আমরা সহ্য করেছি।

কুমিল্লাকে শিক্ষার অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে সেলিম ভূঁইয়া বলেন, ‘কুমিল্লাকে আমরা শিক্ষার জোন হিসেবে দেখতে চাই। ...যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি, যত সমস্যা আছে আমাকে বলেন।
বিজ্ঞাপন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, ‘এখন নুরুল ইসলাম নাহিদরে ধরার পরে অনেকের গাত্রদাহ, আরে এত বড় একটা বয়স্ক লোক! আমাদের মরহুম এম কে আনোয়ার সাহেবের বয়স ছিল কত? ৭৮ বছর। উনারে ধরা হইছে না?...আবার হ্যান্ডকাফও লাগাইতো। আমারে হ্যান্ডকাফ পরাইয়া টাইনা নিয়ে আসতো কোর্টের মধ্যে।’

বিএনপিদলীয় এই সংসদ সদস্য উল্লেখ করেন, তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তবে কাউকে বেপরোয়া হতে দেওয়া হবে না।

সম্মেলনে শিক্ষকদের বদলি নিয়ে ভোগান্তির কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, ‘এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের এক জেলা থেকে অন্য জেলায় পাঠানোর কারণে অনেকেই পারিবারিক ও সামাজিক সমস্যায় পড়ছেন। সিলেটের এক নারী শিক্ষককে বগুড়ায় এবং রংপুরের এক নারী শিক্ষককে বরিশালে পাঠানোর উদাহরণ দেন তিনি।’

এই সংসদ সদস্য বলেন, ‘চাকরির কারণে অনেক নারী শিক্ষককে স্বামী-সন্তান ও পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। কেউ কেউ পারিবারিক চাপের মুখে পড়ছেন। এমনকি চাকরি করতে গিয়ে কারও কারও সংসার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের বাকশিসের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
বিভাগের সব খবর