বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রাখা গাড়িটিতে এ হামলার ঘটনা ঘটে। অটোরিকশাযোগে আসা মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর উদ্যোগ নেন, তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।
BVNEWS24 || বিভিনিউজ২৪
রাজনীতি
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ১৯ নভেম্বর ২০২৬
- ডি +
FacebookMessengerLinkedInTwitterWhatsAppViberShare
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

পরে কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর উদ্যোগ নেন, তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।
আরও দেখুন
বাংলাদেশ সংবাদ
বাংলাদেশ অর্থনীতি বিশ্লেষণ
বাংলাদেশ ক্রিকেট খবর
মতামত কলাম পড়ুন
সরকারি সেবা
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
বিবৃতিতে পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান দলের শীর্ষ এই দুই নেতা।
টিএনজে /জাসি


















