মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২• সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গ্রেপ্তার ৮• শেষ বিকেলে হাসানেই স্বস্তি বাংলাদেশ শিবিরে• শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা• বারবার লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট শুষ্ক হয়ে যায়?• নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী• গোপালগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু• ২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস• এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট• ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২• সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গ্রেপ্তার ৮• শেষ বিকেলে হাসানেই স্বস্তি বাংলাদেশ শিবিরে• শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা• বারবার লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট শুষ্ক হয়ে যায়?• নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী• গোপালগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু• ২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস• এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট•

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েন আসিফ মাহমুদ।

সন্ধ্যা ৭টা ৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগের বার তো এপিসিতে করে পালায় আসছিল।’

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি বলেন, মাত্র দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি ঠিক করে দেবেন।

আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

এ ছাড়া আরেকটি পোস্টে তিনি দাবি করেন, তাকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হোক। তিনি পরিস্থিতি তার চেয়ে শতগুণ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আসিফ মাহমুদের এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকে সমর্থন জানালেও অনেকে সমালোচনা ও কটাক্ষ করেন। কেউ কেউ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তাঁর দায়িত্ব পালন ও ১৮ মাসের কার্যকাল নিয়ে প্রশ্ন তোলেন।

মন্তব্যের ঘরে কয়েকজন লেখেন, ‘গোপালগঞ্জ থেকে যে পালিয়ে আসছিলা মনে নাই?’ এবং ‘১৮ মাসে কী কী চেঞ্জ করছিলা ভাইয়েরে?’। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও নানা মন্তব্য করেন ব্যবহারকারীরা।

আসিফ মাহমুদের পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আলোচনার মধ্যেই তাকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়ে পোস্ট দেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতির ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল।

সেদিন গোপালগঞ্জে কারফিউ জারি এবং চলমান অস্থিরতা মনিটরিং করার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি তৎকালীন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। তিনি নিজেই ফেসবুকে সেই ছবি শেয়ার করেছিলেন। স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে তার ভূমিকা কী ছিল—তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন ওঠেছিল।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২
জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর
জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর
পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী
পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী
রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের
কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের
১১ দলীয় জোটে ভাঙনের সুর!
১১ দলীয় জোটে ভাঙনের সুর!
দেশের প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারছি না: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
দেশের প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারছি না: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
বিভাগের সব খবর