শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল• ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী• সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী• দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা• আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন• আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি• কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন• ‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন• রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি• সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই• এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল• ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী• সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী• দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা• আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন• আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি• কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন• ‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন• রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি• সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই•

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
বিজ্ঞাপন
ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যে রিজভী বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এতে দেশের মানুষ ক্ষুব্ধ। পুলিশ বক্সে আগুন দিয়ে, ককটেল ফাটিয়ে ও এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা (আওয়ামী লীগ) মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে পারবে।

তিনি আরও বলেন, অতীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির গুলিতেও দেশের মানুষকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। বরং মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে এবং জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

রিজভীর ভাষ্য, গোপনে বা অর্থের বিনিময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং যানবাহনে আগুন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না। যিনি শিশু হত্যা করেছেন, শিক্ষার্থী ও শ্রমিক হত্যা করেছেন, তাকে ফিরিয়েও আনা যাবে না। বর্তমানের এই অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন, এসব অমানবিক তৎপরতার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেল সাড়ে চারটার পর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে বাংলামোটর এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল থেকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন
‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
সব খবর
রাজনীতি বিভাগের খবর
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল
সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির
সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
বিভাগের সব খবর