শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল• ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী• সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী• দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা• আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন• আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি• কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন• ‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন• রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি• সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই• এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল• ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী• সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী• দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা• আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন• আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি• কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন• ‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন• রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি• সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই•

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
বিজ্ঞাপন
আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। তার মতে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় এমপির আচরণে এর প্রতিফলন দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর রয়েছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে এবং জামায়াত-এনসিপি তাতে ঘি ঢেলে সেই নাশকতার দায়কে সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে—এমন কথা তারা একবারের জন্যও বলছে না। বরং সরকার দুর্বল হলে তারা ক্ষমতায় যেতে পারবে, এই আশায় তারা চাচ্ছে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক। এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে তারা বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। তবে আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল
এমপির বাড়িতে অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না নাশকতা, সংসদে বিতর্ক হট্টগোল
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন
‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’-জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
আগামী ১২ নভেম্বর যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের দেশব্যাপী যৌথ বিক্ষোভ মিছিলের ডাক
সব খবর
রাজনীতি বিভাগের খবর
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল
সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির
সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
বিভাগের সব খবর