আজ (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তা এদেশের মানুষ কোনোদিন ভুলবে না। নিষিদ্ধ হওয়ার পরও তারা পর্দার আড়াল থেকে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিভিন্ন অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনবিরোধী এই অপশক্তির যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানার বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। মিছিলটি নাভানা টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে গুলশানের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল জুড়ে নেতা-কর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
টিএনজে /জাসি
















