গণতন্ত্র পুনরুদ্ধার, অবৈধ গ্রেফতার ও পুলিশী নির্যাতনের প্রতিবাদ এবং নেতাকর্মীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী ১২ নভেম্বর সারাদেশে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ.
১০ নভেম্বর ২০২৬ তারিখে এই তিন সংগঠনের শীর্ষ নেতাদের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের সমর্থনে পরিচালিত ধর্মঘট ও লকডাউনে অবৈধ গ্রেফতার, পুলিশী নির্যাতন এবং দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর রায় বাতিলের দাবিতে এই বিক্ষোভ মিছিল পালিত হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতিহাসের এই সংকটময় মুহূর্তে ফ্যাসিবাদের পেটোয়া বাহিনী ও দমন-পীড়ন চালিয়ে মুক্তিকামী জনতার অগ্রযাত্রা রোখা যাবে না। সাজানো ট্রাইব্যুনালের রায় ও সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আগামী ১২ নভেম্বর দেশের সর্বস্তরের জনতা, শ্রমিক, কৃষক ও তরুণ সমাজকে দলমত নির্বিশেষে এই মিছিলে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
টিএনজে/এএইচ