মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২• সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গ্রেপ্তার ৮• শেষ বিকেলে হাসানেই স্বস্তি বাংলাদেশ শিবিরে• শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা• বারবার লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট শুষ্ক হয়ে যায়?• নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী• গোপালগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু• ২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস• এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট• ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২• সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গ্রেপ্তার ৮• শেষ বিকেলে হাসানেই স্বস্তি বাংলাদেশ শিবিরে• শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা• বারবার লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট শুষ্ক হয়ে যায়?• নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী• গোপালগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু• ২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস• এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট•

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা

শীতকালে আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক ত্বকের যত্নে নামি-দামি প্রসাধনীকেও টেক্কা দিতে পারে গ্লিসারিন। এটি হলো উদ্ভিজ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। এটি ত্বকের ভেতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে।
শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা
বিজ্ঞাপন
ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান।

গ্লিসারিনের উপকারিতা

আর্দ্রতা জোগায়: ত্বকের বাইরের স্তরকে আর্দ্র ও সজীব রাখে।

সুরক্ষাস্তর মজবুত করে: ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তরকে উন্নত করে।

ক্ষতিকারক উপাদান থেকে বাঁচায়: বাইরের ধুলোবালি বা ত্বককে জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের হাত থেকে রক্ষা করে।

দ্রুত ক্ষত সারায়: ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে।

শুষ্কতা দূর করে: ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে নরম ভাব ফিরিয়ে আনে এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে।

অতিরিক্ত শুষ্কতার ঝুঁকি: যেহেতু গ্লিসারিন নিকটবর্তী উৎস থেকে পানি শোষণ করে, তাই আবহাওয়া খুব শুষ্ক হলে (বাতাসে আর্দ্রতা কম থাকলে) এটি ত্বকের ভিতরের স্তর থেকে পানি টেনে নিতে পারে। এর ফলে ত্বক উল্টে আরও শুষ্ক হয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
সরাসরি ব্যবহারে সতর্কতা: সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন না মেখে এমন ত্বকচর্চার প্রসাধনী ব্যবহার করা ভাল, যাতে গ্লিসারিন একটি উপাদান হিসেবে রয়েছে।

মুখে গ্লিসারিন ব্যবহারের সঠিক নিয়ম

প্রথমে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর একটি তুলোর প্যাড বা টিস্যুতে সামান্য (পানি দিয়ে পাতলা করে নেওয়া) গ্লিসারিন নিয়ে আলতো করে পুরো মুখে লাগিয়ে নিন। কয়েক মিনিট অপেক্ষা করুন, যাতে ত্বক গ্লিসারিন শুষে নিতে পারে। এরপর পরিষ্কার পানি দিয়ে আলতো করে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া, গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহারের করতে বলেন ত্বক নিয়ে চর্চাকারীরা। কারণ, গোলাপজল ত্বককে আর্দ্র রাখে ও রোমকূপ সঙ্কুচিত করতে সাহায্য করে। গোলাপজলের পাশাপাশি নিয়মিত ব্যবহারের লোশন বা ক্রিমের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন গ্লিসারিন।

পার্শ্বপ্রতিক্রিয়া

গ্লিসারিনের তেমন কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে যেহেতু এটি একটি প্রাকৃতিক উপাদান, তাই কারও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ব্যবহারের পর ত্বক লাল হয়ে গেলে, চুলকানি বের হলে তৎক্ষণাৎ তা ব্যবহার বন্ধ করা উচিত।

সূত্র: আনন্দবাজার

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
লাইফস্টাইল বিভাগের খবর
বিভাগের সব খবর