ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-ইসরায়েলি দল রা'আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এ সময় তিনি পুলিশের কাছে একটি গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেন বলে জানা গেছে।
ওই তথ্যের ভিত্তিতে রা'আমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে পরে পুলিশ তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পায়নি। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়
আইজেনকটের দল এক বিবৃতিতে জানায়, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তবে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নর্ডেন একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের বিরোধী জোট কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। দেশটির দুটি প্রধান আরব দল আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে শনিবার নেতানিয়াহু আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে আইজেনকট তার প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেন।
টিএনজে /জাসি





















