শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল• কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের• মাত্র ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ• হোম জাতীয় ঢাকার চারপাশে চালু হচ্ছে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা• ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার পাঁচ শতাধিক• ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার• বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারী• কাপ্তাইয়ে বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত• মারা গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী• শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের নতুন ভাবনা, সামনে দুই শর্ত!• হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল• কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের• মাত্র ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ• হোম জাতীয় ঢাকার চারপাশে চালু হচ্ছে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা• ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার পাঁচ শতাধিক• ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার• বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারী• কাপ্তাইয়ে বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত• মারা গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী• শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের নতুন ভাবনা, সামনে দুই শর্ত!•

কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের

কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের
বিজ্ঞাপন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এদিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে দাবি করেছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের বয়ানও লিপিবদ্ধ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমরা খুব দ্রুত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেব।”

এদিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, ঘটনার পরপরই রাতে বাড়িতে গিয়ে বৈদ্যুতিক মিটার অক্ষত অবস্থায় পান। বাড়িতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজও অক্ষত।
বিজ্ঞাপন
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা- এমন দাবি তোজাম্মেল হকের। তিনি বলেন, “এ ঘটনায় সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাদের (পল্লী বিদ্যুৎ) পর্যবেক্ষণে, শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।”

অন্যদিকে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, বিভিন্ন ব্যক্তির বয়ান ও সরকারি সংস্থার সহায়তায় তদন্ত চলছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে রয়েছে। তার দাবি, তদন্ত কমিটির মূল লক্ষ্য সত্য উদ্ঘাটন করা, যা কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
১১ দলীয় জোটে ভাঙনের সুর!
১১ দলীয় জোটে ভাঙনের সুর!
দেশের প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারছি না: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
দেশের প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারছি না: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না: রিজভী
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
দলীয় কর্মীকে প্রতিমন্ত্রীর লাথি: বিতর্কের পর ফোন করে চাইলেন ক্ষমা
আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
আওয়ামী লীগ আগুন দিচ্ছে, ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
আওয়ামী লীগের 'অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের' বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের-৪ সদস্য আটক
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
নওগাঁয় বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
উত্তাপ সংসদ! বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলছে
বিভাগের সব খবর