মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২• সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গ্রেপ্তার ৮• শেষ বিকেলে হাসানেই স্বস্তি বাংলাদেশ শিবিরে• শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা• বারবার লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট শুষ্ক হয়ে যায়?• নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী• গোপালগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু• ২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস• এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট• ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২• সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, গ্রেপ্তার ৮• শেষ বিকেলে হাসানেই স্বস্তি বাংলাদেশ শিবিরে• শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের উপকারিতা• বারবার লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট শুষ্ক হয়ে যায়?• নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক: তথ্যমন্ত্রী• গোপালগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু• ২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমণিকে অপু বিশ্বাস• এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট•

জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের আটক করা হয়। এ সময় নেতাকর্মীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আটক পাঁচ কর্মকর্তা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

অন্যদিকে, বাংলা বিভাগের দেয়ালচিত্রে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমকে অবরোধ ও জিজ্ঞাসাবাদ করে ছাত্রদের নেতাকর্মীরা। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে শাসানো হয়েছে বলেও জানিয়েছে বিভাগের একটি সূত্র।

ছাত্রদল ও ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দপ্তরগুলোতে সংশ্লিষ্টদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্র শক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, এখানে আওয়ামী লীগের যে কর্মকর্তা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো একটিভিজম চালায় যাইতেছে, তাদের সঙ্গে আসলে কোনো ধরনের কোনো আপোষ নেই। সেটা হোক আমরাই হই আর যেই হোক, যে এটা করবে আমরা তাদের পক্ষে থাকবো আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই জায়গা থেকে আজকে যে অভিযানটা করা হয়েছে, বিভিন্ন লিডার যারা ছিল তাদের আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।
বিজ্ঞাপন
অভিযান ও কর্মকর্তা আটকের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এক হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রিয়াশীল সব সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করেছি। যেকোনো ধরনের মববাজির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সব সময় ধৈর্য ধারণ করেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

আটক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন হিমেল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামগ্রিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ জানান, দেশে এখন যে অবস্থা গতকালকেও একটি জেলাকে স্বাধীন করা হয়েছে। এ ধরনের অপতৎপরতা যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। যে অভিযোগগুলো আসছে সেগুলো যাচাই বাছাই করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
বিভাগের সব খবর