বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, 'নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।'
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
এদিকে রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাসার দরজা ভেঙে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
উল্লেখ্য, আজ দিবাগত রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
অন্যদিকে, উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় গভীর রাতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
টিএনজে/এএইচ


















