বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন• মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন• টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন• ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি• আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’• কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা• বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা• ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুর চৌরাস্তা বাইপাস অবরোধ• সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার• ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান• গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন• মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন• টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন• ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি• আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’• কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা• বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা• ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুর চৌরাস্তা বাইপাস অবরোধ• সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার• ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’ : তারেক রহমান•

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
বিজ্ঞাপন
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে সোমবার রাতে মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়।

মির্জা আনোয়ারকে আটকের তথ্য জানিয়ে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। সেখানে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে তাকে আটক করতে দেখা যায়। ফেসবুক পোস্টে রবিউল ইসলাম দাবি করেন, নাশকতার পরিকল্পনাকালে মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, মির্জা আনোয়ারকে আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

ভিডিওতে যুবদল নেতাকর্মীদের আটক ব্যক্তিকে মারধর না করার নির্দেশও দেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’

এ সময় মির্জা আনোয়ারকে বলতে শোনা যায়, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
রাজনীতি বিভাগের খবর
বিভাগের সব খবর