শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা• দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !• জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী• গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা• বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা• দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !• জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী• গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা• বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের•

ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
বিজ্ঞাপন
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় প্রধান সড়কে মোটরসাইকেল রেখে অবরোধ ও বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পরে হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত চুয়াডাঙ্গার দিকে চলে যান।
স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকা জানান, জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। পরে সাধুহাটি মোড়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হলে তিনি লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে সরকারবিরোধী স্লোগান দেন তারা।

এতে সাময়িকভাবে যানচলাচল ব্যাহত হয়।
তার অভিযোগ, এ তৎপরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ দলের সাধুহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের ইন্ধন রয়েছে। বিএনপির ছত্রছায়ায় তিনি গোপনে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঝিনাইদহ হাইওয়ে পুলিশের একটি টহল দল বিক্ষোভের পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন।

এ সময় হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে কয়েকটি মোটরসাইকেল ফেলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, নিষিদ্ধ দলের কর্মীরা মোটরসাইকেল নিয়ে সড়কে অবস্থান নিলে ছত্রভঙ্গ নেতাকর্মীদের কয়েকজন জোটবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের গাড়ির দিকে তেড়ে আসেন। এ সময় তাদের ‘মার হবে, মার হবে’ বলতে শোনা যায়।
বিজ্ঞাপন
পরে মাঠে কাজ করা সাধারণ মানুষ হৈচৈ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মোটরসাইকেলটি বর্তমানে আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এ ছাড়া এক ছাত্রলীগ কর্মীকে আরেকটি মোটরসাইকেল হাইওয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। পরে হেলমেট পরা নেতাকর্মীরা চুয়াডাঙ্গার দিকে চলে যান।
সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজে মানুষ ব্যস্ত থাকার সুযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেন। নামাজ শেষে তারা লোকমুখে এ খবর জানতে পারেন।

এদিকে মিছিলের খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার এসআই রোকনুজ্জামান শুক্রবার বিকেলে জানান, ওসির নেতৃত্বে পুলিশের একটি দল মোটরসাইকেল মহড়া ও মিছিলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িতদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১
ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন
ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন
শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার
আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার
বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা
বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট ঝুঁকিতে যাত্রীরা
দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !
দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা !
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা
গোপালগঞ্জে বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা
বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
সব খবর
সারাদেশ বিভাগের খবর
বিভাগের সব খবর