সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩• উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি• ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী• আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ• নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার• টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ• যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ• পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান• এবার সালমার সঙ্গী পিয়াল হাসান• জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি• ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩• উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি• ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী• আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ• নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার• টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ• যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ• পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান• এবার সালমার সঙ্গী পিয়াল হাসান• জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি•

ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩

ফ্যামিলি কার্ড-ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ৩
বিজ্ঞাপন
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডসহ নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে চক্রের মূল হোতা পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

রোববার রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার অভিযোগ জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতারা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাদের কাউখালী থানায় সোপর্দ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেছে চক্রটি। মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি মাত্র সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান।

অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মশলা সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন চক্রটি। পরে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে বড় অঙ্কের টাকা সংগ্রহ করে তারা আত্মগোপনে চলে যান। চক্রের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমা একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারণার শিকার নারী-পুরুষেরা কাউখালী থানায় ভিড় করেন। তাদের মধ্যে অর্ধশতাধিক নারীও ছিলেন। অনেকে টাকা হারানোর কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের মধ্যে দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী এবং শিক্ষকও রয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্যানুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করে তিনজনকে আটক করেন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, ‘এই চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

এদিকে, বিপুলসংখ্যক ভুক্তভোগীর থানায় উপস্থিতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার রাতে কাউখালী থানায় যান। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টিএনজে /জাসি
বিজ্ঞাপন
সর্বশেষ
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারত: এনসিপি
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
আদালত অবমাননার অভিযোগ, ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে যাচ্ছেন ফুয়াদ
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন করছেন সর্বস্তরের মানুষ
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ
পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান
পদত্যাগের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন এমপি ফজলুর রহমান
এবার সালমার সঙ্গী পিয়াল হাসান
এবার সালমার সঙ্গী পিয়াল হাসান
জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি
জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
সব খবর
সারাদেশ বিভাগের খবর
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
পটুয়াখালীতে আ.লীগের সাবেক ৩ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর
‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর
জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল
জুলাই গ্রাফিতি মুছে লেখা হলো ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল পাশের দোকানও
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি
ঘোড়াঘাটে ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি
বাগেরহাটের মোড়লগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন সম্পন্ন; গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন
বাগেরহাটের মোড়লগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী খানের দাফন সম্পন্ন; গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
বিভাগের সব খবর