বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন অপরাধীদের বিরুদ্ধে সংস্থাটির অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহানগরীর বোয়ালিয়া থানার খোরবোনা গ্রামের আহলে হাদিস জামে মসজিদের সামনে পাকা সড়কের ওপর কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৪৩৯ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তী সময়ে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
টিএনজে /জাসি



















