বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
ডা. মঈনুল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কীভাবে হলেন কোটিপতি?• দেশ নাট্যদলের নাটক ‘এবং অবশেষে’ মঞ্চায়ন• কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন• আগাম রিটার্নে ৭৭ শতাংশ প্রবৃদ্ধি, করের আওতা বাড়ানোই চ্যালেঞ্জ• কৃষক থেকে সরাসরি ধান কিনবে সরকার• লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের• সুন্দরবন ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ:• শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ• একই সীমানায় মুসলিম-হিন্দু-খ্রিষ্টানের শেষ ঠিকানা• অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান• ডা. মঈনুল হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কীভাবে হলেন কোটিপতি?• দেশ নাট্যদলের নাটক ‘এবং অবশেষে’ মঞ্চায়ন• কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন• আগাম রিটার্নে ৭৭ শতাংশ প্রবৃদ্ধি, করের আওতা বাড়ানোই চ্যালেঞ্জ• কৃষক থেকে সরাসরি ধান কিনবে সরকার• লিটনের সেঞ্চুরিতে ৪৭৮ রানের লিড, ইনিংস ঘোষণা বাংলাদেশের• সুন্দরবন ঘিরে পর্যটন: সংরক্ষণ, জীবিকা ও উন্নয়নের সমন্বিত পথ:• শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ• একই সীমানায় মুসলিম-হিন্দু-খ্রিষ্টানের শেষ ঠিকানা• অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান•

রামপালে ১৩২১ মেগাওয়াট: বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক

রামপালে ১৩২১ মেগাওয়াট: বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত এই স্থাপনার দুটি ইউনিট থেকে প্রথমবারের মতো একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (৩ অক্টোবর) বিদ্যুৎকেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এই মাইলফলক অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

আনোয়ারুল আজিম জানান, কেন্দ্রটিতে মাঝে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়েছে। ত্রুটি কাটিয়ে ওঠার পর বর্তমানে দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট সব মিলিয়ে মোট ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। একসঙ্গে দুই ইউনিট থেকে সর্বোচ্চ ক্ষমতার কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের এই ঘটনা কেন্দ্রটির জন্য একটি বড় সাফল্য।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে এই মেগা প্রকল্পটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতাতেই বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠন করা হয়, যারা বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। বেশ কয়েকবার জ্বালানি সংকট ও কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে এটি দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের অবদান রাখছে।থাও কাজ করছে।
সর্বশেষ
সব খবর
জাতীয় বিভাগের খবর
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাংলাদেশের তানজিম !
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাংলাদেশের তানজিম !
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ ইরফান সাজ্জাদের, আহত সাদিয়া আয়মানও
ভাঙা হাত, মাথায় ব্যান্ডেজ ইরফান সাজ্জাদের, আহত সাদিয়া আয়মানও
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল
নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল
[ছবি]
জাতিসংঘে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে
[ছবি]
জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী
বিভাগের সব খবর