তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে—সায়হাম টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, অ্যাপেক্স স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও এনভয় টেক্সটাইল।




















