রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী• মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত• মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার• বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী• মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত• মঞ্চ মাতাতে এবার ঢাকা আসছেন পপ তারকা শাকিরা• চুলের যত্নে পেঁয়াজ-জবা-কালিজিরা, কোনটি কতটা কার্যকর?• ফেনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১• ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় শিশুসহ নিহত ১১• ঝিনাইদহে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ• ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন• শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী• আমির হোসেন আমু'র পিএস শাহিন গ্রেফতার•

পদ্মায় বিলীন ছয় বছরের পুরোনো ৮ কোটি টাকার সেতু

পদ্মায় বিলীন ছয় বছরের পুরোনো ৮ কোটি টাকার সেতু
বিজ্ঞাপন
ফরিদপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ছয় বছর আগে নির্মিত ৪০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় আট কোটি টাকা।

রোববার (১১ অক্টোবর) ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর গ্রামে অবস্থিত সেতুটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে,‎ ২০১৯-২০২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সাত কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ছিল ৪০ মিটার এবং প্রস্থ ১২ ফুট। সেতুটি সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিরপুর এলাকায় অবস্থিত। সেতু দিয়ে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের আজমত আলী মণ্ডলের ডাঙ্গী, মোনতাজ মাদবরের ডাঙ্গী ও আদর্শ গ্রামের পাশাপাশি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর, জয়পুর, নতুন হাট, গঙ্গাবর্দী, হরিহরদিয়া, পাটগ্রাম ও নটাখোলা গ্রামের অন্তত দুই হাজার মানুষ যাতায়াত করতেন।

স্থানীয়রা জানান, সেতুটির পূর্ব পাড়ে মানিকগঞ্জ অংশে পদ্মা নদীর মূল ধারা প্রবাহিত হচ্ছে। পশ্চিম দিকে নদীর আরেকটি শাখা ফরিদপুর অংশ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পদ্মা নদীর এ দুটি ধারার মাঝখানের চর এলাকায় সেতুটি নির্মাণ করা হয়।
‎
‎নর্থ চ্যানেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা হোসেন জানান, ওই এলাকায় দুই মাস আগে থেকে পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। গত ১৫ দিনে ভাঙনের তীব্রতা বেড়ে যায়। গত চার দিন ধরে সেতুটির পূর্ব পাশের সড়কের অংশ ভাঙনে বিলীন হতে শুরু করে। পরে সেতুটির পূর্ব পাশের অংশ নদীতে ধসে পড়ে।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত দুই মাসের ভাঙনে ওই এলাকার আদর্শ গ্রামে ৫০টি পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। নদীগর্ভে গেছে অন্তত ৮২৫ একর ফসলি জমি।
নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, পূর্ব পাশের পাইলিংয়ের নিচ থেকে মাটি সরে যাওয়ায় সেতুটি নদীতে ধসে পড়ে। সেতুটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ওই এলাকায় বালুর বস্তা ফেললেও তা কোনো কাজে আসেনি।

‎এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, সেতুটি রক্ষার জন্য ১৫০ মিটার অংশে বালুর বস্তা ফেলা হয়েছিল। কিন্তু নদীভাঙন চলেছে অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে। ফলে সেতুটি রক্ষা করা সম্ভব হয়নি। তাছাড়া বর্ষার মধ্যে সেতু রক্ষায় শক্তিশালী উদ্যোগ নেওয়া যায়নি।

ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ওই এলাকায় গত কয়েকমাস ধরে তীব্র ভাঙন দেখা দেয়। দীর্ঘ প্রায় ৩০ বছরে এমন ভাঙন দেখা যায়নি। এলাকাবাসী বলছেন, নদী ভাঙতে ভাঙতে তার পুরোনো জায়গায় ফিরে আসছে।’
‎
এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জাগো নিউজকে বলেন, ‘সেতুটির দুই দিকে পদ্মা নদীর দুটি ধারা রয়েছে। দুটি ধারাতেই ভাঙন চলছে।
বিজ্ঞাপন
সর্বশেষ
সব খবর
বিশেষ প্রতিবেদন বিভাগের খবর
বিভাগের সব খবর