সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছিলেন বঙ্গবন্ধুর কথা : সেই ডিসিকে প্রত্যাহার• প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন• রোহিঙ্গা গণহত্যা! মামলার রায় বৃহস্পতিবার• হামে আরও ৮ শিশুর মৃত্যু• কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার• হাসান রহিমের কনসার্ট: অনুমতি পেয়েছে বলছে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি সাংস্কৃতিক মন্ত্রণালয়• নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ• পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী• রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক• ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান• ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছিলেন বঙ্গবন্ধুর কথা : সেই ডিসিকে প্রত্যাহার• প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন• রোহিঙ্গা গণহত্যা! মামলার রায় বৃহস্পতিবার• হামে আরও ৮ শিশুর মৃত্যু• কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার• হাসান রহিমের কনসার্ট: অনুমতি পেয়েছে বলছে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি সাংস্কৃতিক মন্ত্রণালয়• নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ• পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী• রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক• ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান•

প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন

ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী
প্রশাসনের সিদ্ধান্তে তাহেরীকে ছাড়াই হচ্ছে সুন্নি মহাসম্মেলন
বিজ্ঞাপন
হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। তার অংশগ্রহণ নিয়ে বিরোধের জেরে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তাকে ছাড়াই খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে এ সিদ্ধান্তের পর তাহেরীর অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।

রোববার উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবদের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাহেরীকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার ঘোষণা দিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শাহীন আলম রিপন।



সমাবেশে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই তাহেরীকে মাহফিলে অংশ নিতে দেওয়া হবে না। তার অভিযোগ, তাহেরীর কিছু বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে।

অন্যদিকে, বিক্ষোভের পরও মাহফিলে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি বলেছিলেন, তার ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন। তাকে আমন্ত্রণ জানিয়ে পোস্টার ছাপানো ও মাইকিংও করা হয়েছিল। তবে আয়োজকদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর তাকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
এদিকে বিএনপির স্থানীয় কয়েকজন নেতার দাবি, এ ঘটনার সঙ্গে দলের সাংগঠনিক কোনো সিদ্ধান্তের সম্পৃক্ততা নেই। বিএনপি কোনো ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় না। বিষয়টি রাজনৈতিক নয় বলেও তারা দাবি করেন।

সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠ ব্যবহারে প্রথমে আপত্তি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছিল। তবে পরে এ বিষয়ে আর কোনো আপত্তি নেই বলে জানা গেছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এখতিয়ার উদ্দিন বলেন, মাহফিলকে কেন্দ্র করে প্যান্ডেলসহ ব্যাপক আয়োজন করা হয়েছে। শনিবার এক পক্ষ তাহেরীকে বয়কটের দাবিতে মিছিল করেছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠে রয়েছে।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছিলেন বঙ্গবন্ধুর কথা : সেই ডিসিকে প্রত্যাহার
ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছিলেন বঙ্গবন্ধুর কথা : সেই ডিসিকে প্রত্যাহার
রোহিঙ্গা গণহত্যা! মামলার রায় বৃহস্পতিবার
রোহিঙ্গা গণহত্যা! মামলার রায় বৃহস্পতিবার
হামে আরও ৮ শিশুর মৃত্যু
হামে আরও ৮ শিশুর মৃত্যু
কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
হাসান রহিমের কনসার্ট: অনুমতি পেয়েছে বলছে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি সাংস্কৃতিক মন্ত্রণালয়
হাসান রহিমের কনসার্ট: অনুমতি পেয়েছে বলছে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি সাংস্কৃতিক মন্ত্রণালয়
নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী
পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী
রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান
ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান
নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ
নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ
সব খবর
সারাদেশ বিভাগের খবর
ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছিলেন বঙ্গবন্ধুর কথা : সেই ডিসিকে প্রত্যাহার
ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছিলেন বঙ্গবন্ধুর কথা : সেই ডিসিকে প্রত্যাহার
নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
কাপ্তাইয়ে বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত
কাপ্তাইয়ে বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
সন্তান না হওয়ায় সাত বছরের সংসারে বিচ্ছেদ
সন্তান না হওয়ায় সাত বছরের সংসারে বিচ্ছেদ
বিভাগের সব খবর