রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
The National Journal
জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত
ক্যাটাগরি
প্রচ্ছদ জাতীয় রাজধানী রাজনীতি অর্থনীতি সারাদেশ খেলাধুলা আন্তর্জাতিক বিনোদন ধর্ম ও জীবন শিক্ষা মতামত লাইফস্টাইল তথ্যপ্রযুক্তি স্বাস্থ্য চাকরি বিশেষ প্রতিবেদন ভিডিও অপরাধ সচিবালয় ভ্রমণ সাহিত্য পরিবেশ ও জলবায়ু
ব্রেকিং
নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ• পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী• রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক• ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান• নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ• ‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য• প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান• কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা• হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল• কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের• নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ• পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী• রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক• ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান• নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ• ‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য• প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান• কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা• হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল• কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের•

নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ

নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ
বিজ্ঞাপন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছে।

বিবিসির প্রতিবেদককে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান এমপি নুসরাতের বাড়িতে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আগুনে বাড়িতে থাকা দুইটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া অন্য কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, ‘‘রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের দিকে নুসরাত তাবাসসুম তাকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান।’’

পরে খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে ছিল বলে জানান দৌলতপুর থানার ওসি।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।”
বিজ্ঞাপন
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী স/ন্ত্রাসীরা।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘‘এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি। তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। এটা তো মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।’’

তিনি আরও বলেন, ‘‘আর পল্লী বিদ্যুতের লোকও এসেছিলেন। তারাও পরীক্ষা-নিরীক্ষা করছেন যেন এটা শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কিছু। পল্লী বিদ্যুৎও এখনো ফলাফল দেয়নি।’’

ওসি মোহাম্মদ খালেদুর রহমান আরও জানান, যে বাড়িটিতে আগুন লেগেছে, সেটি নুসরাতের দাদার তৈরি পুরোনো বাড়ি।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে আটটির মতো কক্ষ রয়েছে। বাড়ির ঘরগুলোতে পুরোনো আসবাবপত্র, গবাদিপশু ও পশুখাদ্য রাখা হতো। খড়কুটো থেকে শুরু করে বিভিন্ন দাহ্য জিনিসপত্র থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে চারদিকে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুনে পুড়ে দুইটি ছাগল মারা গেছে বলে জানান তিনি।

তবে অন্য গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়েছে। এছাড়া, বাড়িতে থাকা তত্ত্বাবধায়কও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।

টিএনজে/এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ
পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী
পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক জামায়াতকর্মী
রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, যুবদল কর্মী আটক
ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান
ঢাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেল ভারতের টাটা ও জাপানের দুই প্রতিষ্ঠান
নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ
নতুন নাটক ‘সুগার ড্যাডি’তে অনন্যা অপ্সরা, থাকছে সম্পর্কের ভিন্ন সমীকরণ
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল
হাম ও হামের উপসর্গে মৃত্যু ১৩০০ ছাড়াল
কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের
কারণ খুঁজছে তদন্ত কমিটি, শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের
মাত্র ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ
মাত্র ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ
সব খবর
সারাদেশ বিভাগের খবর
কাপ্তাইয়ে বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত
কাপ্তাইয়ে বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে মানববন্ধন
পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
পল্লী বিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
সন্তান না হওয়ায় সাত বছরের সংসারে বিচ্ছেদ
সন্তান না হওয়ায় সাত বছরের সংসারে বিচ্ছেদ
৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
নিখোঁজের তিন দিন পর অনিল চন্দ্র সিংহের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর অনিল চন্দ্র সিংহের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার
বিভাগের সব খবর